পলাশ থানায় পুলিশ ভ্যান উপহার দিলো প্রাণ-আরএফএল

আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং পুলিশের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এর পক্ষ থেকে নরসিংদীর পলাশ থানাকে একটি পুলিশ ভ্যান উপহার দেওয়া হয়েছে। একইসঙ্গে ডাঙ্গা এলাকায় পুলিশি কার্যক্রম পরিচালনা এবং ডিআইপি ফ্যাক্টরির সার্বিক নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে একটি পুলিশ ক্যাম্প হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে পলাশ থানা পুলিশের কাছে পুলিশ ভ্যানটি হস্তান্তর করা হয় এবং ডাঙ্গা এলাকায় পুলিশ ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ আল-ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এবং প্রাণ-আরএফএল ফ্যাক্টরির কো-অর্ডিনেটর, এক্সিকিউটিভ ডিরেক্টর (ডিআইপি) মো. ফজলে রাব্বী। প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রাণ-আর

পলাশ থানায় পুলিশ ভ্যান উপহার দিলো প্রাণ-আরএফএল

আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং পুলিশের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এর পক্ষ থেকে নরসিংদীর পলাশ থানাকে একটি পুলিশ ভ্যান উপহার দেওয়া হয়েছে। একইসঙ্গে ডাঙ্গা এলাকায় পুলিশি কার্যক্রম পরিচালনা এবং ডিআইপি ফ্যাক্টরির সার্বিক নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে একটি পুলিশ ক্যাম্প হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে পলাশ থানা পুলিশের কাছে পুলিশ ভ্যানটি হস্তান্তর করা হয় এবং ডাঙ্গা এলাকায় পুলিশ ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ আল-ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এবং প্রাণ-আরএফএল ফ্যাক্টরির কো-অর্ডিনেটর, এক্সিকিউটিভ ডিরেক্টর (ডিআইপি) মো. ফজলে রাব্বী।

প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রাণ-আরএফএল এর এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডাঙ্গা ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত হবে।

এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow