পল্টন ময়দানে সমুদ্রসৈকতের আবহ!

ট্রাকে করে বালু নিয়ে আসা হয়েছে ঢাকার বাইরে থেকে। ৮ ট্রাক বালু দিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের পল্টন ময়দানে তৈরি করা হয়েছে বালুর কোর্ট—এটা যেন একখণ্ড সমুদ্রসৈকত! সেখানেই এশিয়ান বিচ গেমসের অনুশীলন করছে কাবাডি ও হ্যান্ডবল। অভিনব এ উদ্যোগের সুফল ভোগ করতে পারে অন্যান্য ক্রীড়া ডিসিপ্লিনও। চীনের হাইনান প্রদেশের সানিয়ায় ২২ থেকে ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে এশিয়ান বিচ গেমস। বাংলাদেশ কাবাডি ফেডারেশন গেমসের প্রস্তুতি পর্ব কক্সবাজারে শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল। কিন্তু সাফল্যের বৃহত্তর স্বার্থে দলের প্রস্তুতি দেখভাল করতে তা ঢাকার পল্টন ময়দানে প্রস্তুতি পর্ব পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ট্রাকে করে বালু নিয়ে আসা হয়। যৌথভাবে কাবাডি ও হ্যান্ডবল ফেডারেশন এ উদ্যোগ নিয়েছে। ‘দূরবর্তী জায়গায় প্রস্তুতি পর্ব আয়োজন করা হলে মনিটরিংয়ের সমস্যা হয়। বাংলাদেশ কাবাডির বৈশ্বিক আসর থেকে নিয়মিত অর্জনের খাতা সমৃদ্ধ করছে। বিচ গেমসেও কাবাডির ভালো কিছু করবে বলে আমরা আশাবাদী। এজন্য আমরা এমন জায়গায় ক্যাম্প স্থাপন করতে চাচ্ছিলাম, যাতে সবকিছু মনিটরিং করা যায়। হ্যান্ডবল ফেডারেশনও এমন কিছু করতে চাচ্ছিল। দুইয়ের

পল্টন ময়দানে সমুদ্রসৈকতের আবহ!

ট্রাকে করে বালু নিয়ে আসা হয়েছে ঢাকার বাইরে থেকে। ৮ ট্রাক বালু দিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের পল্টন ময়দানে তৈরি করা হয়েছে বালুর কোর্ট—এটা যেন একখণ্ড সমুদ্রসৈকত! সেখানেই এশিয়ান বিচ গেমসের অনুশীলন করছে কাবাডি ও হ্যান্ডবল। অভিনব এ উদ্যোগের সুফল ভোগ করতে পারে অন্যান্য ক্রীড়া ডিসিপ্লিনও।

চীনের হাইনান প্রদেশের সানিয়ায় ২২ থেকে ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে এশিয়ান বিচ গেমস। বাংলাদেশ কাবাডি ফেডারেশন গেমসের প্রস্তুতি পর্ব কক্সবাজারে শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল। কিন্তু সাফল্যের বৃহত্তর স্বার্থে দলের প্রস্তুতি দেখভাল করতে তা ঢাকার পল্টন ময়দানে প্রস্তুতি পর্ব পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ট্রাকে করে বালু নিয়ে আসা হয়। যৌথভাবে কাবাডি ও হ্যান্ডবল ফেডারেশন এ উদ্যোগ নিয়েছে।

‘দূরবর্তী জায়গায় প্রস্তুতি পর্ব আয়োজন করা হলে মনিটরিংয়ের সমস্যা হয়। বাংলাদেশ কাবাডির বৈশ্বিক আসর থেকে নিয়মিত অর্জনের খাতা সমৃদ্ধ করছে। বিচ গেমসেও কাবাডির ভালো কিছু করবে বলে আমরা আশাবাদী। এজন্য আমরা এমন জায়গায় ক্যাম্প স্থাপন করতে চাচ্ছিলাম, যাতে সবকিছু মনিটরিং করা যায়। হ্যান্ডবল ফেডারেশনও এমন কিছু করতে চাচ্ছিল। দুইয়ের সমন্বয়ে আমরা পল্টনে প্রস্তুতির ব্যবস্থা করেছি’—কালবেলাকে বলছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

কাবাডি দুই সেশনে অনুশীলনের ব্যবস্থা করেছে। সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টায় অনুশীলন করবে কাবাডি। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন কাবাডির সঙ্গে সমন্বয় করে আলাদা ট্রেনিং শিডিউল করেছে। কাবাডি ও হ্যান্ডবল ছাড়াও প্রয়োজন হলে কুস্তিও বিশেষভাবে গড়া এ কোর্ট ব্যবহার করতে পারে বলে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow