পল্লবীতে জলাবদ্ধ এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিএনপি নেতার খাবার বিতরণ

রাজধানীর পল্লবী এলাকার জলাবদ্ধতা ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে টানা চতুর্থ দিনের মতো রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন এ উদ্যোগ গ্রহণ করেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পল্লবীর উত্তর কালশীর ‘প’ ব্লক ও টেকেরবাড়ি এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। খাবার বিতরণকালে কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের কষ্টের সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। যতদিন মানুষের প্রয়োজন থাকবে, ততদিন আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, অনেক পরিবার এখনো জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। অনেকের রান্নার ব্যবস্থা নেই, অনেকে কর্মস্থলে যেতে পারছেন না। তাই আমরা শুধু একদিন

পল্লবীতে জলাবদ্ধ এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিএনপি নেতার খাবার বিতরণ

রাজধানীর পল্লবী এলাকার জলাবদ্ধতা ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে টানা চতুর্থ দিনের মতো রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন এ উদ্যোগ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পল্লবীর উত্তর কালশীর ‘প’ ব্লক ও টেকেরবাড়ি এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

খাবার বিতরণকালে কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের কষ্টের সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। যতদিন মানুষের প্রয়োজন থাকবে, ততদিন আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, অনেক পরিবার এখনো জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। অনেকের রান্নার ব্যবস্থা নেই, অনেকে কর্মস্থলে যেতে পারছেন না। তাই আমরা শুধু একদিনের জন্য নয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। পাশাপাশি মানবিক এই কার্যক্রমে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানাই।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় এলাকায় চরম দুর্ভোগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিয়মিত খাবার বিতরণের উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow