পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপিকর্মী আহত

রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে। আরও পড়ুন নোয়াখালীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতাসহ আহত ২ আলমগীরকে হাসপাতালে নিয়ে আসেন তার চাচা মো. আশিক। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ এর মিল্লাত ক্যাম্পের একটি দোকানে চা পান করছিলেন আলমগীর। এ সময় স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে করে এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি করেন। খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। আলমগীরের মাথা ও পেটের ডান পাশ এবং নিতম্বে গুলি লেগেছে বলে জানান তার চাচা আশিক। আরও পড়ুন কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত সেই বিএনপি নেতা মারা গেছেন তিনি আরও জানান, আলমগীর পেশায় মাছ

পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপিকর্মী আহত

রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে।

আলমগীরকে হাসপাতালে নিয়ে আসেন তার চাচা মো. আশিক। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ এর মিল্লাত ক্যাম্পের একটি দোকানে চা পান করছিলেন আলমগীর। এ সময় স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে করে এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি করেন। খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। আলমগীরের মাথা ও পেটের ডান পাশ এবং নিতম্বে গুলি লেগেছে বলে জানান তার চাচা আশিক।

তিনি আরও জানান, আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী। পাশাপাশি ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির কর্মী। তিনি মিরপুর-১১ নম্বরের ৩ নম্বর রোডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। তার অবস্থা গুরুতর। তাকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow