পশুর হাটে ছিনতাই-চাঁদাবাজি রোধে বিশেষ ব্যবস্থা: র‌্যাব

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে ছিনতাই ও চাঁদাবাজি রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় রাজশাহীর সিটি হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির কবলে না পড়েন, সেজন্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ এবং বেলপুকুর বাইপাস এলাকায় নিয়মিত চেকপোস্ট ও জোরদার টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব। এছাড়া, বর্তমান গরম আবহাওয়া ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় সিটি হাটে আগতদের জন্য র‌্যাব-৫ এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক বলেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন্ন ঈদ উদযাপনের লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে

পশুর হাটে ছিনতাই-চাঁদাবাজি রোধে বিশেষ ব্যবস্থা: র‌্যাব

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে ছিনতাই ও চাঁদাবাজি রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় রাজশাহীর সিটি হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির কবলে না পড়েন, সেজন্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ এবং বেলপুকুর বাইপাস এলাকায় নিয়মিত চেকপোস্ট ও জোরদার টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব।

এছাড়া, বর্তমান গরম আবহাওয়া ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় সিটি হাটে আগতদের জন্য র‌্যাব-৫ এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।

ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক বলেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন্ন ঈদ উদযাপনের লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যেই এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

মনির হোসেন মাহিন/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow