পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৮
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরগুনার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮। ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এরই অংশ হিসেবে রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে বরগুনার ফুলজুরি পশুর হাট পরিদর্শন করেন র্যাব-৮-এর সদস্যরা। পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপও মূল্যায়ন করেন তারা। পরিদর্শনকালে র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এসব অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র্যাব-৮। ইতিমধ্যে হাট এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরগুনার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮। ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এরই অংশ হিসেবে রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে বরগুনার ফুলজুরি পশুর হাট পরিদর্শন করেন র্যাব-৮-এর সদস্যরা।
পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপও মূল্যায়ন করেন তারা।
পরিদর্শনকালে র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এসব অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র্যাব-৮। ইতিমধ্যে হাট এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
র্যাব জানায়, পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচার পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। এর ফলে হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিয়ন্ত্রণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে র্যাব-৮ এর পক্ষ থেকে হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র্যাব সদস্য বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সংস্থাটি।
What's Your Reaction?