'পশুর হাট ও যান চলাচলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি'
কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা জেলার সড়ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য সময়ের তুলনায় ভালো রয়েছে বলে জানিয়েছেন, ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। একইসঙ্গে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বিত তৎপরতায় ঈদযাত্রায় দুর্ভোগ কমেছে এবং কোরবানির পশুর হাট ও পশুবাহী যান চলাচলেও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। বুধবার (২৮ মে) দুপুরে সাভারের বাইপাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান তারা। জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, ঈদ ঘিরে ঢাকা জেলার সড়কে অতীতের মতো চিরাচরিত ভোগান্তি এবার নেই। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবরও পাওয়া যায়নি। জনগণের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রতিকারে বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, জনগণ যাতে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদ্যাপন করতে পারে সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। মহাসড়ক, বাসস্ট্যান্ড ও পশুর হাটগুলোতে
কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা জেলার সড়ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য সময়ের তুলনায় ভালো রয়েছে বলে জানিয়েছেন, ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। একইসঙ্গে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বিত তৎপরতায় ঈদযাত্রায় দুর্ভোগ কমেছে এবং কোরবানির পশুর হাট ও পশুবাহী যান চলাচলেও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
বুধবার (২৮ মে) দুপুরে সাভারের বাইপাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান তারা।
জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, ঈদ ঘিরে ঢাকা জেলার সড়কে অতীতের মতো চিরাচরিত ভোগান্তি এবার নেই। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবরও পাওয়া যায়নি। জনগণের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রতিকারে বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, জনগণ যাতে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদ্যাপন করতে পারে সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। মহাসড়ক, বাসস্ট্যান্ড ও পশুর হাটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। ফলে চুরি-ছিনতাই, পশু পরিবহনে বিশৃঙ্খলা কিংবা হাটকেন্দ্রিক কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন পয়েন্টে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং যাত্রাপথের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে তারা আশুলিয়ার স্থানীয় পশুর হাট পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?