পশুহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব কোরবানির পশুর হাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বুধবার (২০ মে) সকালে কোরবানির পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় প্রশাসক জানান, হাট পরিচালনায় ইজারার শর্ত ভঙ্গ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি হলে সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রতিটি হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ করতে হবে। এছাড়া পরিবার-পরিজন নিয়ে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পশুর হাটে যেতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও নির্দেশ দেন, নারীদের সুবিধার্থে প্রতিটি পশুর হাটে গোলাপি রঙের বিশেষ টয়লেট, ‘পিঙ্ক টয়লেট’, নির্মাণ করতে হবে।

পশুহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব কোরবানির পশুর হাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২০ মে) সকালে কোরবানির পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রশাসক জানান, হাট পরিচালনায় ইজারার শর্ত ভঙ্গ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি হলে সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রতিটি হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ করতে হবে। এছাড়া পরিবার-পরিজন নিয়ে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পশুর হাটে যেতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও নির্দেশ দেন, নারীদের সুবিধার্থে প্রতিটি পশুর হাটে গোলাপি রঙের বিশেষ টয়লেট, ‘পিঙ্ক টয়লেট’, নির্মাণ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow