পশু কোরবানির জন্য ৩৫৭ স্থান নির্ধারণ করে দিলো ঢাকা দক্ষিণ সিটি

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান চূড়ান্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। ৭৫টি ওয়ার্ডের ৩৫৭টি স্থান নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশনটি, যেখানে নাগরিকরা পশু কোরবানি করতে পারবেন।  প্রকাশিত তালিকা অনুযায়ী, ধানমন্ডি, হাতিরপুল, কাঁঠালবাগান, পান্থপথ, পরীবাগ, বাংলামোটর, সেগুনবাগিচা, খিলগাঁও, গোড়ান, বনশ্রী, বাসাবো, মাদারটেক, কমলাপুর, আরামবাগ, শান্তিনগর, হাজারীবাগ, লালবাগ, ইসলামবাগ, বংশাল, চকবাজার ও সদরঘাটসহ দক্ষিণ ঢাকার বিভিন্ন এলাকায় এসব কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে।  তালিকায় দেখা যায়, ধানমন্ডি এলাকায় ১৫ নম্বর স্টাফ কোয়ার্টার, ধানমন্ডি রোড-৪ মাঠ সংলগ্ন এলাকা, রোড-১৪ এবং শংকর বাসস্ট্যান্ড এলাকাকে জবাইয়ের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাতিরপুল, কাঠালবাগান ও পান্থপথ এলাকাতেও একাধিক স্থান রাখা হয়েছে।  খিলগাঁও এলাকায় জাগরণী সংসদ সংলগ্ন মাঠ, পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকা এবং বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়ক নির্ধারণ করা হয়েছে। একইভাবে গোড়ান, বনশ্রী ও মেরাদিয়া এলাকায় মাঠ ও খালি জায়গাকে জবাইয়ের জন্য প্র

পশু কোরবানির জন্য ৩৫৭ স্থান নির্ধারণ করে দিলো ঢাকা দক্ষিণ সিটি

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান চূড়ান্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। ৭৫টি ওয়ার্ডের ৩৫৭টি স্থান নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশনটি, যেখানে নাগরিকরা পশু কোরবানি করতে পারবেন। 

প্রকাশিত তালিকা অনুযায়ী, ধানমন্ডি, হাতিরপুল, কাঁঠালবাগান, পান্থপথ, পরীবাগ, বাংলামোটর, সেগুনবাগিচা, খিলগাঁও, গোড়ান, বনশ্রী, বাসাবো, মাদারটেক, কমলাপুর, আরামবাগ, শান্তিনগর, হাজারীবাগ, লালবাগ, ইসলামবাগ, বংশাল, চকবাজার ও সদরঘাটসহ দক্ষিণ ঢাকার বিভিন্ন এলাকায় এসব কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। 

তালিকায় দেখা যায়, ধানমন্ডি এলাকায় ১৫ নম্বর স্টাফ কোয়ার্টার, ধানমন্ডি রোড-৪ মাঠ সংলগ্ন এলাকা, রোড-১৪ এবং শংকর বাসস্ট্যান্ড এলাকাকে জবাইয়ের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাতিরপুল, কাঠালবাগান ও পান্থপথ এলাকাতেও একাধিক স্থান রাখা হয়েছে। 

খিলগাঁও এলাকায় জাগরণী সংসদ সংলগ্ন মাঠ, পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকা এবং বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়ক নির্ধারণ করা হয়েছে। একইভাবে গোড়ান, বনশ্রী ও মেরাদিয়া এলাকায় মাঠ ও খালি জায়গাকে জবাইয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। 

বাসাবো, মাদারটেক ও কদমতলা এলাকায়ও একাধিক স্থানে পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে শহীদ আরাউদ্দিন পার্ক, মাদারটেক আব্দুর আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠের অংশ এবং কমলাপুর স্টেডিয়ামের দক্ষিণ পাশের এলাকাও রয়েছে। আরামবাগ, বাফুফে এলাকার পেছনের সড়ক, এজিবি কলোনি, শান্তিবাগ, শান্তিনগর এবং ইস্টার্ন পিস সড়ক এলাকাতেও নির্ধারিত স্থান রাখা হয়েছে।

অন্যদিকে, পুরান ঢাকার হাজারীবাগ, নবাবগঞ্জ, লালবাগ কেল্লা, ইসলামবাগ, বেগমবাজার, বংশাল ও সিদ্দিকবাজার এলাকায়ও কোরবানির পশু জবাইয়ের জন্য আলাদা স্থান নির্ধারণ করেছে সিটি করপোরেশন। 

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত স্থানে পশু জবাই করলে বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। পাশাপাশি সড়ক, ড্রেন ও আশপাশের পরিবেশ দূষণও কমানো সম্ভব হবে।

নাগরিকদের নির্ধারিত স্থান ব্যবহার করার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, ঈদের দিন পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে এবং পলিথিন বা খোলা ড্রেনে না ফেলারও অনুরোধ জানানো হয়েছে।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow