পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : ড. মাসুদ

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, প্রতিবেশী দেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বা রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পরিবর্তন ঘটবে না। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাংলাবাজার কার্যালয়ে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সভায় প্রায় অর্ধশতাধিক হিন্দু ধর্মাবলম্বী নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আগামী দিনে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সকল সম্প্রদায়ের পরামর্শ নিয়ে কাজ করতে চান। তিনি দাবি করেন, স্থানীয় পর্যায়ে মাদক নিয়ন্ত্রণে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, মাদক ও চুরি দমনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এসব অপরাধ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে আন

পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : ড. মাসুদ

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, প্রতিবেশী দেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বা রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পরিবর্তন ঘটবে না।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাংলাবাজার কার্যালয়ে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় প্রায় অর্ধশতাধিক হিন্দু ধর্মাবলম্বী নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আগামী দিনে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সকল সম্প্রদায়ের পরামর্শ নিয়ে কাজ করতে চান। তিনি দাবি করেন, স্থানীয় পর্যায়ে মাদক নিয়ন্ত্রণে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক ও চুরি দমনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এসব অপরাধ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এর প্রভাব বাংলাদেশে পড়ার কোনো কারণ নেই। তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে এবং ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে নিজের মতো করে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং কোনো বহিরাগত প্রভাব দেশের অভ্যন্তরীণ সম্প্রীতিকে নষ্ট করতে পারবে না।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow