পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথের তারিখ ঘোষণা বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। খবর দ্য হিন্দুর।  শমীক ভট্টাচার্য কলকাতার কেন্দ্রীয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় এই শপথ অনুষ্ঠান শুরু হবে। তিনি বলেন, নতুন বিজেপি সরকার ৯ মে সকাল ১০টায় শপথ নেবে। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়ে পশ্চিমবঙ্গে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়েছে বিজেপি। নির্বাচনের ফল ঘোষণার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। যেখানে বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এই অস্থির পরিস্থিতিতে এক ওসি গুলিবিদ্ধ হয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলায় একাধিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। তৃণমূল সাংসদ ডেরেক একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্ট কর

পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথের তারিখ ঘোষণা বিজেপির
ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। খবর দ্য হিন্দুর।  শমীক ভট্টাচার্য কলকাতার কেন্দ্রীয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় এই শপথ অনুষ্ঠান শুরু হবে। তিনি বলেন, নতুন বিজেপি সরকার ৯ মে সকাল ১০টায় শপথ নেবে। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়ে পশ্চিমবঙ্গে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়েছে বিজেপি। নির্বাচনের ফল ঘোষণার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। যেখানে বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এই অস্থির পরিস্থিতিতে এক ওসি গুলিবিদ্ধ হয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলায় একাধিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। তৃণমূল সাংসদ ডেরেক একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে, পুলিশের অনুমতিসাপেক্ষেই, মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদ্‌যাপন হিসাবেই তা করা হয়েছে। সিএপিএফ কাছেই দাঁড়িয়ে ছিল। আপনাদের জন্য বিজেপি। সারা দুনিয়া দেখুক এই ছবি। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিজয় মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। তবে বুলডোজার নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ তা দেয়নি। তার ভাষায়, আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি। ভাঙচুর করার কোনও খবর নেই। বিষয়টি পুলিশ দেখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow