পশ্চিমবঙ্গে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা দিয়েছিল, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার (১ জুন) রাজ্যের সরকারি গণপরিবহনে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু হয়েছে। এসি, নন-এসি লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার বাসেও এই সুবিধা পাবেন নারীরা। আপাতত সরকারি অনুমোদিত যে কোনো পরিচয় পত্র দেখালেই বাসে নারীদের জন্য মিলবে বিনামূল্যের টিকিট। পরে নারীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড দেওয়া হবে। সরকারি বাসে পরিচয় যাচাইয়ের জন্য যে কোনো সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন, পরিচয়পত্র, সরকারি বা পিএসইউ কর্মীদের অফিসিয়াল আইডি, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রও গ্ৰহণ করা হবে। সব সরকারি পরিবহনে রাজ্যের বাসিন্দা এমনকি নারী যাত্রীদের এই পরিষেবা দিতে চালক এবং কন্টাক্টারদের বিশেষভাবে সচেতন করা হয়েছে। সোমবার নারী যাত্রীদের ভিড় সামলাতে বিভিন্ন এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের কর্মকর্তারা। সরকারি বাসে
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা দিয়েছিল, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার (১ জুন) রাজ্যের সরকারি গণপরিবহনে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু হয়েছে।
এসি, নন-এসি লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার বাসেও এই সুবিধা পাবেন নারীরা। আপাতত সরকারি অনুমোদিত যে কোনো পরিচয় পত্র দেখালেই বাসে নারীদের জন্য মিলবে বিনামূল্যের টিকিট। পরে নারীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড দেওয়া হবে।
সরকারি বাসে পরিচয় যাচাইয়ের জন্য যে কোনো সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন, পরিচয়পত্র, সরকারি বা পিএসইউ কর্মীদের অফিসিয়াল আইডি, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রও গ্ৰহণ করা হবে।
সব সরকারি পরিবহনে রাজ্যের বাসিন্দা এমনকি নারী যাত্রীদের এই পরিষেবা দিতে চালক এবং কন্টাক্টারদের বিশেষভাবে সচেতন করা হয়েছে।
সোমবার নারী যাত্রীদের ভিড় সামলাতে বিভিন্ন এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের কর্মকর্তারা। সরকারি বাসে নারীদের জন্য যাতায়াতের সুবিধা পেয়ে খুশি তারা। প্রথম দিনে সকালে বিভিন্ন সরকারি বাসে যারা ভ্রমণ করেন তারা অভিমত জানিয়েছেন।
মঞ্জু আগ্ৰবাল নামের এক নারী যাত্রী বলেন, আজ থেকে সরকারি বাসে পরিষেবা ফ্রি করা হয়েছে। আধার কার্ড দেখিয়ে ফ্রিতে টিকিট পেয়েছি। নারীদের জন্য খুব ভালো কাজ হয়েছে।
আসানসোল ডিপো ইনচার্জ সন্দীপন ঘোষ জানান, সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াত আজ থেকে ফ্রি করা হয়েছে। নারীদের কাছে পরিচয়পত্র থাকতে হবে। কন্টাকটারকে দেখালেই সঙ্গে সঙ্গে তাদের টিকিট করে দেওয়া হবে। অনলাইনেও টিকিট কাটা যাবে।
টিটিএন
What's Your Reaction?