পশ্চিমবঙ্গে বন্ধ হলো ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, পাবেন না পুরোহিতরাও
এবার ধর্মীয় শ্রেণিভিত্তিক সব প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই ঘোষণার ফলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আমলে চালু করা পুরোহিত, ইমাম ও মুয়াজ্জিন ভাতা বন্ধ হতে যাচ্ছে। সোমবার (১৮ মে) মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল গণমাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সাংস্কৃতিক দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরকে দেওয়া সব সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। তবে এসব প্রকল্পের চলতি মাসের অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। কিন্তু আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান মন্ত্রী। মমতার আমলে উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে পুরোহিত-মুয়াজ্জিন ও ইমামদের প্রত্যেক মাসে ১৫০০ রুপি করে ভাতা দেওয়া হতো। চলতি বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জী ঘোষণা দিয়েছিলেন, ৫০০ রুপি করে ভাতা বাড়িয়ে ২ হাজার রুপি করা হবে। ডিডি/এসএএইচ
এবার ধর্মীয় শ্রেণিভিত্তিক সব প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই ঘোষণার ফলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আমলে চালু করা পুরোহিত, ইমাম ও মুয়াজ্জিন ভাতা বন্ধ হতে যাচ্ছে।
সোমবার (১৮ মে) মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল গণমাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সাংস্কৃতিক দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরকে দেওয়া সব সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে।
তবে এসব প্রকল্পের চলতি মাসের অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। কিন্তু আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
মমতার আমলে উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে পুরোহিত-মুয়াজ্জিন ও ইমামদের প্রত্যেক মাসে ১৫০০ রুপি করে ভাতা দেওয়া হতো। চলতি বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জী ঘোষণা দিয়েছিলেন, ৫০০ রুপি করে ভাতা বাড়িয়ে ২ হাজার রুপি করা হবে।
ডিডি/এসএএইচ
What's Your Reaction?