পশ্চিমবঙ্গে বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুই দফায় ভোট গ্রহণ শেষ। এবার ভোট গণনার পালা। রাত পোহালেই সোমবার ভোট গণনা। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা পর্ব। শাসক দল তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দল বিজেপি, জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টির মতো দলগুলোও প্রহর গুনছে কি হয়, কি হয়! দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যে বুথফেরত সমীক্ষা সামনে এসেছে তাতে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। এমনকি নির্বাচনি প্রচারণায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো প্রত্যয়ের সঙ্গে জানিয়েছেন এবার বাংলায় পদ্মফুল ফুটছে। যদিও সেই বুথফেরত সমীক্ষা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা ব্যানার্জীর দাবি ২০২৬ এর নির্বাচনে ২২৬ এর বেশি আসন নিয়ে তার দল তৃণমূলই ফের রাজ্যে ক্ষমতায় আসছে। তার অভিযোগ অর্থ দিয়ে বিজেপি এই তথ্য পরিবেশন করছে। এমনকি ভোট গণনায় কারচুপি করতে পারে এমন আশঙ্কাও করেছেন মমতা। আর সেই আশঙ্কা থেকেই মমতা ব্যানার্জীসহ দলের প্রার্থীরা দুদিন ধরে ভোট গণনা কেন্দ্র এবং স্ট্রং রুমগুলোর ওপর কড়া নজর রেখে চলে
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুই দফায় ভোট গ্রহণ শেষ। এবার ভোট গণনার পালা। রাত পোহালেই সোমবার ভোট গণনা। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা পর্ব। শাসক দল তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দল বিজেপি, জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টির মতো দলগুলোও প্রহর গুনছে কি হয়, কি হয়!
দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যে বুথফেরত সমীক্ষা সামনে এসেছে তাতে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। এমনকি নির্বাচনি প্রচারণায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো প্রত্যয়ের সঙ্গে জানিয়েছেন এবার বাংলায় পদ্মফুল ফুটছে। যদিও সেই বুথফেরত সমীক্ষা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস।
দলনেত্রী মমতা ব্যানার্জীর দাবি ২০২৬ এর নির্বাচনে ২২৬ এর বেশি আসন নিয়ে তার দল তৃণমূলই ফের রাজ্যে ক্ষমতায় আসছে। তার অভিযোগ অর্থ দিয়ে বিজেপি এই তথ্য পরিবেশন করছে। এমনকি ভোট গণনায় কারচুপি করতে পারে এমন আশঙ্কাও করেছেন মমতা। আর সেই আশঙ্কা থেকেই মমতা ব্যানার্জীসহ দলের প্রার্থীরা দুদিন ধরে ভোট গণনা কেন্দ্র এবং স্ট্রং রুমগুলোর ওপর কড়া নজর রেখে চলেছেন।
বাংলা দখলের লড়াইয়ে কে শেষ হাসি হাসবে তা তো সময়ই বলবে। কিন্তু বুথ ফেরত সমীক্ষা নিয়ে এরইমধ্যে তৃণমূল ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি দাবি চলছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একজন নারী মুখ্যমন্ত্রীকে হারাতে বিজেপি ভোট যন্ত্রকে কাজে লাগাচ্ছে। সে কারণেই বুথ ফেরত জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে।
পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বলেন, ভোট গণনার দিন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ গণনা কেন্দ্র ছাড়বেন না।
এমনকি মমতার সুরে সুর মিলিয়ে বেলেঘাটা আসনের তৃণমূল প্রার্থী কুনাল ঘোষ বলেন, বিজেপি বাংলায় গো-হারা হারবে, সেটা বুঝে তারা সব নখ-দাঁত বের করছে। এর অংশ হিসেবে বিজেপি সীমাহীন কারচুপি, বিকৃত কৌশল, জেনুইন ভোটারদের বাদ দেওয়া, বাইরের ভোটারদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করাসহ নতুন চক্রান্তর চেষ্টা করছে।
কুনাল ঘোষ আরও বলেন, এতদিন কেন্দ্রীয় সরকার সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়েছিল। কিন্তু এখন এনআইএকে দিয়ে প্রার্থীদের নোটিশ করা শুরু হয়েছে। আসলে বিজেপি জানে তারা এই বেলেঘাটা আসনে হারবে। সে কারণেই তাদের নোটিশ করা হচ্ছে।
বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগও তুলেছেন কুনাল ঘোষ। তার দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির একাধিক নেতা বলছেন, পুরোনো মামলা দিয়ে এক এক করে তুলে আনা হবে। বিজেপির নেতারা যা বলছেন এনআইএ দলদাসের মতো তা করছে। গোটা ঘটনার তীব্র বিরোধিতা করেছেন কুনাল।
ডিডি/টিটিএন
What's Your Reaction?