পশ্চিমবঙ্গ-সিকিমে ভারী বৃষ্টি, বেড়েছে তিস্তা নদীর পানি

পশ্চিমবঙ্গের কালিম্পং ও পার্শ্ববর্তী রাজ্য সিকিমে গত কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানিস্তর বেড়েছে। এরই মধ্যে পানি কালিম্পং জেলার তিস্তা বাজার সংলগ্ন এলাকায় ঢুকে পড়েছে। তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিচ্ছে তারা। প্রশাসন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও ঘোষনা দিয়েছে। রোববার (২১ জুন) বিকেলে বৃষ্টি কমলেও রাতের দিকে ফের বৃষ্টি শুরু হয়। যার কারণে সোমবার (২২ জুন) তিস্তার পানি স্তর বেড়ে যায়। এই পরিস্থিতি চলতে থাকলে পানি লোকালয়েও চলে আসতে পারে। এদিকে, রোববার গাজলডোবা ব্যারেজ থেকে ১১৯৫ কিউমেক ও কালিঝোরা ব্যারেজ থেকে ১১৫৪ কিউমেক পানি ছাড়া হয়েছিল। সোমবার (২২ জুন) এখন পর্যন্ত তিস্তা ও গাজোলডোবা থেকে কোনো পানি ছাড়া হয়নি। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য সিকিম-এ বৃষ্টিপাত শুরু হওয়ার ফলে তিস্তা নদীর পানিস্তর বৃদ্ধি পায়। ডিডি/এসএএইচ

পশ্চিমবঙ্গ-সিকিমে ভারী বৃষ্টি, বেড়েছে তিস্তা নদীর পানি

পশ্চিমবঙ্গের কালিম্পং ও পার্শ্ববর্তী রাজ্য সিকিমে গত কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানিস্তর বেড়েছে। এরই মধ্যে পানি কালিম্পং জেলার তিস্তা বাজার সংলগ্ন এলাকায় ঢুকে পড়েছে।

তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিচ্ছে তারা। প্রশাসন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও ঘোষনা দিয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে বৃষ্টি কমলেও রাতের দিকে ফের বৃষ্টি শুরু হয়। যার কারণে সোমবার (২২ জুন) তিস্তার পানি স্তর বেড়ে যায়। এই পরিস্থিতি চলতে থাকলে পানি লোকালয়েও চলে আসতে পারে।

এদিকে, রোববার গাজলডোবা ব্যারেজ থেকে ১১৯৫ কিউমেক ও কালিঝোরা ব্যারেজ থেকে ১১৫৪ কিউমেক পানি ছাড়া হয়েছিল। সোমবার (২২ জুন) এখন পর্যন্ত তিস্তা ও গাজোলডোবা থেকে কোনো পানি ছাড়া হয়নি।

মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য সিকিম-এ বৃষ্টিপাত শুরু হওয়ার ফলে তিস্তা নদীর পানিস্তর বৃদ্ধি পায়।

ডিডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow