পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত কয়েক ডজন ইসরায়েলি বসতির জন্য কর সুবিধা বাড়ানোর একটি আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। খবর টাইমস অব ইন্ডিয়ার।  ৩২-২৩ ভোটে পাস হওয়া এ আইনের ফলে ওইসব বসতির বাসিন্দারা আগের মতো কর ছাড় ও বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন। তবে বিরোধীরা এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, সরকার পশ্চিম তীরের বসতিগুলোকে সুবিধা দেওয়ার দিকে বেশি মনোযোগ দিচ্ছে, অথচ হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সহায়তার বিষয়টি পিছিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, জেফতা-কাফরওয়া সড়কে চালানো ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকার শত্রুতা বন্ধে সম্মত হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। বিশেষ করে লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে যোদ্ধা সরানোর বিষয়ে হিজবুল্লাহ কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow