পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা যুক্তরাজ্যের
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডাউটি কুসরাহ গ্রামে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার খবরকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অবশ্যই মেনে চলতে হবে। একই সঙ্গে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ এবং এসব বসতি দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন।
প্রতিবেদন অনুযায়ী, নাবলুসের দক্ষিণে অবস্থিত পশ্চিম তীরের কুসরাহ গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেশ কয়েক দিন ধরে তিনটি ফিলিস্তিনি বাড়ি অবরুদ্ধ করে রাখে। এ সময় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, প্রবেশের সড়কগুলো অবরুদ্ধ করা হয় এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোও সীমিত হয়ে পড়ে।
ঘটনাটি পশ্চিম তীরে ফিলিস্

ঘটনাটি পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে আরও জোরালো করেছে।