পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর কারফিউ জারি
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরে অভিযান চালিয়ে কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শহরটিতে ব্যাপক সামরিক উপস্থিতির মধ্যেই তিনটি ফিলিস্তিনি পরিবারকে টানা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ করে রাখার ঘটনা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বিপুলসংখ্যক ইসরায়েলি সেনা কুসরায় প্রবেশ করে। এ সময় পদাতিক সেনাদের পাশাপাশি কয়েক ডজন সামরিক যান শহরের বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়। ইসরায়েলি বাহিনী শহরে কারফিউ জারি করে এবং দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর আগে শহরের উপকণ্ঠের রাস আল-আইন এলাকায় ফিলিস্তিনি বসতবাড়ির মধ্যে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি তাঁবু ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করলে পরিস্থিতির অবনতি শুরু হয়। গত রোববার থেকে ওই বসতি স্থাপনকারীরা তিনটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এতে বাড়িগুলোর বাসিন্দারা বাইরে বের হতে বা বাড়িতে প্রবেশ করতে পারছেন না। একই সঙ্গে তাদের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদেরও বাড়িগুলোতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কুসরা শহরে উত্তেজনা অব্যাহত রয়েছে।
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরে অভিযান চালিয়ে কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শহরটিতে ব্যাপক সামরিক উপস্থিতির মধ্যেই তিনটি ফিলিস্তিনি পরিবারকে টানা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ করে রাখার ঘটনা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বিপুলসংখ্যক ইসরায়েলি সেনা কুসরায় প্রবেশ করে। এ সময় পদাতিক সেনাদের পাশাপাশি কয়েক ডজন সামরিক যান শহরের বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়।
ইসরায়েলি বাহিনী শহরে কারফিউ জারি করে এবং দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এর আগে শহরের উপকণ্ঠের রাস আল-আইন এলাকায় ফিলিস্তিনি বসতবাড়ির মধ্যে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি তাঁবু ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করলে পরিস্থিতির অবনতি শুরু হয়।
গত রোববার থেকে ওই বসতি স্থাপনকারীরা তিনটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এতে বাড়িগুলোর বাসিন্দারা বাইরে বের হতে বা বাড়িতে প্রবেশ করতে পারছেন না। একই সঙ্গে তাদের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদেরও বাড়িগুলোতে যেতে বাধা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় কুসরা শহরে উত্তেজনা অব্যাহত রয়েছে।
What's Your Reaction?