পহেলা বৈশাখে যেমন থাকবে ঢাকার আবহাওয়া
বৈশাখের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এদিন সকালে ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে সকালে ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, মঙ্গলবার সকালে ঢাকায় হালকা বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। সোমবার (১৩ এপ্রিল) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি। মঙ্গলবারও তাপমাত্রা এমন থাকতে পারে। ফলে গরমের অনুভূতি থাকবে। এদিকে দেশের ১৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আরএএস/এমএমকে
বৈশাখের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এদিন সকালে ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে সকালে ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, মঙ্গলবার সকালে ঢাকায় হালকা বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। সোমবার (১৩ এপ্রিল) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি। মঙ্গলবারও তাপমাত্রা এমন থাকতে পারে। ফলে গরমের অনুভূতি থাকবে।
এদিকে দেশের ১৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আরএএস/এমএমকে
What's Your Reaction?