পাঁচ দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। রবিবার (২৪ মে) সকাল ১১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রমিকদের অন্যান্য দাবিসমূহ- বিড়ি শ্রমিকদের কর্ম দিবস বৃদ্ধি করা, বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প। সুতরাং বিড়ি শিল্প রক্ষার্থে আগামী বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করার অনুরোধ করছি। এছাড়া বিড়ি শ্রমিকদের কর্ম দিবস বৃদ্ধি করার দাবি জানাচ্ছি। পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাভলু, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পা
বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। রবিবার (২৪ মে) সকাল ১১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের অন্যান্য দাবিসমূহ- বিড়ি শ্রমিকদের কর্ম দিবস বৃদ্ধি করা, বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প। সুতরাং বিড়ি শিল্প রক্ষার্থে আগামী বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করার অনুরোধ করছি। এছাড়া বিড়ি শ্রমিকদের কর্ম দিবস বৃদ্ধি করার দাবি জানাচ্ছি।
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাভলু, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, সহ-সভাপতি রাণী খাতুন, যুগ্ম সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক দুলাল মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, কোষাধ্যক্ষ টোকন রায়, শ্রম সম্পাদক চামেলি খাতুন প্রমুখ।
What's Your Reaction?