পাঁচ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পাওয়া মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল করেছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তার নিয়োগ আদেশ বাতিল করে। এরআগে গত ২৪ মার্চ আব্দুর রশীদ মিয়াকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিলের তথ্য জানানো হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন তিনি। পরে অবসরে যান। তাকে এক বছরের জন্য প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow