পাংশায় ১৪৪৮ পরিবার পেল ভিজিএফের ১০ কেজি চাল

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর সামনে রেখে ১৪৪৮ পরিবার ভিজিএফের ১০ কেজি করে চাল পেয়েছে।বুধবার (১১ মার্চ) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এই চাল বিতরণ করা হয়।পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: আকিদুল ইসলাম, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মো: আজিজুল ইসলাম, ট্যাগ অফিসার এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণের উপস্থিতিতে এই চাল বিতরণ করা হয়।পবিত্র ঈদুল ফিতরের আগে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই চাল বিতরণ করায় সাধারণ মানুষ খুশি বলে জানান সুবিধাভোগীরা।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকিদুল ইসলাম বলেন, “আমরা সকলের সহযোগিতায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই চাল বিতরণ করতে চেষ্টা করছি।”

পাংশায় ১৪৪৮ পরিবার পেল ভিজিএফের ১০ কেজি চাল

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর সামনে রেখে ১৪৪৮ পরিবার ভিজিএফের ১০ কেজি করে চাল পেয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এই চাল বিতরণ করা হয়।

পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: আকিদুল ইসলাম, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মো: আজিজুল ইসলাম, ট্যাগ অফিসার এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণের উপস্থিতিতে এই চাল বিতরণ করা হয়।

পবিত্র ঈদুল ফিতরের আগে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই চাল বিতরণ করায় সাধারণ মানুষ খুশি বলে জানান সুবিধাভোগীরা।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকিদুল ইসলাম বলেন, “আমরা সকলের সহযোগিতায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই চাল বিতরণ করতে চেষ্টা করছি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow