পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আলিনুর ফকিরকে (৩০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলিনুর পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির জানান, গত ১৫ রমজান রাজিব শেখ আলিনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন ঘুরিয়ে শনিবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে প্রতিপক্ষ জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন দুই ভাই আমিনুর ও আলিনুরকে তাদের বাড়ি থেকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেয়। এরপর হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে ওঠে রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই আলিনুরকে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তার ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আলিনুর ফকিরকে (৩০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলিনুর পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির জানান, গত ১৫ রমজান রাজিব শেখ আলিনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন ঘুরিয়ে শনিবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে প্রতিপক্ষ জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন দুই ভাই আমিনুর ও আলিনুরকে তাদের বাড়ি থেকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেয়।

এরপর হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে ওঠে রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই আলিনুরকে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তার ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow