পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া (৩৭) ওই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর গ্রামের সাইদুর রহমানের কাছে রাসেল মিয়ার চার হাজার টাকা পাওনা ছিল। এ টাকা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে রাসেলকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা শিল্পী বেগম অভিযোগ করেন, সাইদুর রহমান ও তার সহযোগীরা তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাসেলকে মারধরে
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া (৩৭) ওই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর গ্রামের সাইদুর রহমানের কাছে রাসেল মিয়ার চার হাজার টাকা পাওনা ছিল। এ টাকা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে রাসেলকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা শিল্পী বেগম অভিযোগ করেন, সাইদুর রহমান ও তার সহযোগীরা তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাসেলকে মারধরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
What's Your Reaction?