পাওয়া যাচ্ছে হুমায়ুন কবিরের ‘বাঙলা উপন্যাস’
বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে হুমায়ুন কবিরের ‘বাঙলা উপন্যাস’। বইটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন সুব্রত বড়ুয়া। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী মামুন কায়সার। জানা যায়, বাংলা উপন্যাসের ইতিহাস, বিকাশ ও বিবর্তন নিয়ে রচিত বইটিতে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের সাহিত্যিক অবদান বিশ্লেষণের মাধ্যমে বাংলা উপন্যাস কীভাবে সমাজ ও মানুষের জীবনকে প্রতিফলিত করেছে, তা তুলে ধরা হয়েছে। ১০৮ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা। বইটি প্রকাশিত হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে। আরও পড়ুনপাওয়া যাচ্ছে সুকুমার রায়ের ‘মধুসূদন সমালোচনার ধারা’ বাংলা একাডেমি জানায়, শিক্ষাবিদ, দর্শন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, লেখক ও রাজনীতিক অধ্যাপক হুমায়ুন কবির ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসনের ইউনিভার্সিটি ভিসডনসিনে ‘টেগোর মেমোরিয়াল লেকচার’ দেন। সেখানে তিনি চারটি বক্তৃতা দিয়েছিলেন বাংলা উপন্যাস নিয়ে। চারটি বক্তৃতাই পরে কলকাতা থেকে প্রকাশিত হয় ‘দ্য বেঙ্গলি নভেল’ নামে। বইটি তারই প্রাঞ্জল অনুবাদ। হুমায়ুন কবির যে গভীরতা ও বহুমাত্রিকতার দিক থেকে বাংলা উপন্যাসের পুঙ্খানুপুঙ্খ ব
বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে হুমায়ুন কবিরের ‘বাঙলা উপন্যাস’। বইটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন সুব্রত বড়ুয়া। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী মামুন কায়সার।
জানা যায়, বাংলা উপন্যাসের ইতিহাস, বিকাশ ও বিবর্তন নিয়ে রচিত বইটিতে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের সাহিত্যিক অবদান বিশ্লেষণের মাধ্যমে বাংলা উপন্যাস কীভাবে সমাজ ও মানুষের জীবনকে প্রতিফলিত করেছে, তা তুলে ধরা হয়েছে।
১০৮ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা। বইটি প্রকাশিত হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে।
বাংলা একাডেমি জানায়, শিক্ষাবিদ, দর্শন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, লেখক ও রাজনীতিক অধ্যাপক হুমায়ুন কবির ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসনের ইউনিভার্সিটি ভিসডনসিনে ‘টেগোর মেমোরিয়াল লেকচার’ দেন। সেখানে তিনি চারটি বক্তৃতা দিয়েছিলেন বাংলা উপন্যাস নিয়ে। চারটি বক্তৃতাই পরে কলকাতা থেকে প্রকাশিত হয় ‘দ্য বেঙ্গলি নভেল’ নামে। বইটি তারই প্রাঞ্জল অনুবাদ।
হুমায়ুন কবির যে গভীরতা ও বহুমাত্রিকতার দিক থেকে বাংলা উপন্যাসের পুঙ্খানুপুঙ্খ বিচার করেছেন, তা নিঃসন্দেহে তুলনারহিত। অনুবাদকর্মটি আগ্রহী পাঠক, সাহিত্যের শিক্ষক-অধ্যাপক-গবেষক, শিক্ষার্থী তথা বৃহত্তর বাংলাভাষী পাঠকসমাজকে রসাস্বাদনের সুযোগ সৃষ্টি করে দেবে।
এসইউ
What's Your Reaction?