পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিনামূল্যে গণপরিবহনের ঘোষণা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিনামূলে গণপরিবহনের ঘোষণা দেওয়া হয়েছে। ইসলামাবাদের জন্য ফেডারেল সরকারের একই ধরনের উদ্যোগ উন্মোচনের ঘোষণার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই ঘোষণা দেন। খবর এএফপির। শুক্রবার রাতে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মরিয়ম নওয়াজ বলেন, আমি সবাইকে এই সুবিধাগুলোর পূর্ণ সদ্ব্যবহার করতে এবং ভ্রমণের আরও সুবিধাজনক, সাশ্রয়ী ও টেকসই উপায় হিসেবে গণপরিবহনকে বেছে নিতে উৎসাহিত করছি। এর কয়েক ঘণ্টা আগেই স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঘোষণা করেছিলেন যে, ফেডারেল সরকার রাজধানীর গণপরিবহনের খরচ বহন করবে। চলতি সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এবং তাসমানিয়া রাজ্য জনগণকে জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করার জন্য গণপরিবহনের ভাড়া মওকুফ করার ঘোষণা দেয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানীর দাম বেড়ে গেছে। ফলে বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয় এবং খরচ কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। টিটিএন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিনামূল্যে গণপরিবহনের ঘোষণা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিনামূলে গণপরিবহনের ঘোষণা দেওয়া হয়েছে। ইসলামাবাদের জন্য ফেডারেল সরকারের একই ধরনের উদ্যোগ উন্মোচনের ঘোষণার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই ঘোষণা দেন। খবর এএফপির।

শুক্রবার রাতে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মরিয়ম নওয়াজ বলেন, আমি সবাইকে এই সুবিধাগুলোর পূর্ণ সদ্ব্যবহার করতে এবং ভ্রমণের আরও সুবিধাজনক, সাশ্রয়ী ও টেকসই উপায় হিসেবে গণপরিবহনকে বেছে নিতে উৎসাহিত করছি।

এর কয়েক ঘণ্টা আগেই স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঘোষণা করেছিলেন যে, ফেডারেল সরকার রাজধানীর গণপরিবহনের খরচ বহন করবে।

চলতি সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এবং তাসমানিয়া রাজ্য জনগণকে জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করার জন্য গণপরিবহনের ভাড়া মওকুফ করার ঘোষণা দেয়।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানীর দাম বেড়ে গেছে। ফলে বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয় এবং খরচ কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow