পাকিস্তানের বিপক্ষে ড্র বাংলাদেশ অলিম্পিক দলের

মালদ্বীপ ফুটবলে ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত চারজাতি আমন্ত্রণমুলক টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ অলিম্পিক দল গোলশূন্য ড্র করেছে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে। সোমবার মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ গোটা তিনেক সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারার খেসারত দিয়েছে ম্যাচ ড্র করে। এই টুর্নামেন্টের অন্য দুই দল আফগানিস্তান ও স্বাগতিক মালদ্বীপ। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে। একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার পর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১০ জুন। মারুফুল হকের নেতৃত্বে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল পাকিস্তানের বিপক্ষে জিতেই মাঠ ছাড়তে পারতো। প্রথম মিনিটেই ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন সৌরভ দেওয়ান। ডান দিক থেকে মুর্শেদ আলীর বাড়ানো ক্রসে গোলরক্ষককে একা পেয়েছিলেন মোহামেডানের এই ফরোয়ার্ড। তবে তিনি ঠিকঠাক শটটি নিতে পারেননি বলে বাংলাদেশ গোলটি পায়নি। আরেকটি সহজ সুযোগ নষ্ট করেছেন মুর্শেদ আলী। বাম দিক থেকে রাহুলের নেওয়া ক্রসে তিনি বল-পায়ে সংযোগ ঘটাতে পারেননি। প্রথমার্ধের ইনজুরি সময়ে বাংলাদেশের পেনাল্টির একটি দাবি এড়িয়ে যান রেফারি। রাহুল বল নিয়ে বক্সে ঢুকলে

পাকিস্তানের বিপক্ষে ড্র বাংলাদেশ অলিম্পিক দলের

মালদ্বীপ ফুটবলে ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত চারজাতি আমন্ত্রণমুলক টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ অলিম্পিক দল গোলশূন্য ড্র করেছে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে। সোমবার মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ গোটা তিনেক সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারার খেসারত দিয়েছে ম্যাচ ড্র করে।

এই টুর্নামেন্টের অন্য দুই দল আফগানিস্তান ও স্বাগতিক মালদ্বীপ। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে। একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার পর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১০ জুন।

মারুফুল হকের নেতৃত্বে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল পাকিস্তানের বিপক্ষে জিতেই মাঠ ছাড়তে পারতো। প্রথম মিনিটেই ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন সৌরভ দেওয়ান। ডান দিক থেকে মুর্শেদ আলীর বাড়ানো ক্রসে গোলরক্ষককে একা পেয়েছিলেন মোহামেডানের এই ফরোয়ার্ড। তবে তিনি ঠিকঠাক শটটি নিতে পারেননি বলে বাংলাদেশ গোলটি পায়নি।

আরেকটি সহজ সুযোগ নষ্ট করেছেন মুর্শেদ আলী। বাম দিক থেকে রাহুলের নেওয়া ক্রসে তিনি বল-পায়ে সংযোগ ঘটাতে পারেননি। প্রথমার্ধের ইনজুরি সময়ে বাংলাদেশের পেনাল্টির একটি দাবি এড়িয়ে যান রেফারি। রাহুল বল নিয়ে বক্সে ঢুকলে তাকে ফেলে দিয়েছিলেন পাকিস্তানের ডিফেন্ডার আলি খান নিয়াজি।

পাকিস্তানও ভালো দুটি সুযোগ পেয়েছিল। ৫৭ মিনিটে বক্সের মাথা থেকে আলমগীর ঘাজি শট নিয়েছিলেন। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এবার ব্রাদার্সে খেলা এই মিডফিল্ডারের শট ফিরে আসে পোস্টে লেগে। ৬৬ মিনিটে আলি হায়দারের শট দুর্দান্তভাবে রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow