পাকিস্তানের বয়কটের দিন কী করবে ভারত, থাকবে কোথায়?
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলবে না পাকিস্তান। রোববার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা জানিয়ে দিয়েছে তারা। এমন ঘোষণায় বিপাকে পড়েছে আয়োজক দেশ ভারত। সেদিন কী করবে ঈশান-সূর্যরা? তা নিয়েই চলছে এখন জল্পনা-কল্পনা। তবে আইসিসির প্রোটোকল মেনে শ্রীলঙ্কা সফর করবে ভারত। এক বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা হয়েছিল ভারত ও পাকিস্তানের। ঠিক এক বছর পর আবারও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে সেই বহুল আলোচিত ম্যাচটি আর হচ্ছে না। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না পাকিস্তান। ম্যাচ না হলেও ওইদিন ঠিকই শ্রীলঙ্কায় উপস্থিত হতে হবে ভারতীয় টিম। এবারের বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান সরকার রোববার রাতে তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেয় যে ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে। ফলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অর্থ হলো ১৫ ফেব্রুয়ারি সেদিন মাঠেই নামবে না পাকিস্তান। অন্যদিকে, গ্রুপ পর্বে ভারতের একটি ম্যাচ বাদে বাকি সব ম্যাচ তাদের নিজ দেশেই অনুষ্ঠিত হওয়ার কথা। শুধ
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলবে না পাকিস্তান। রোববার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা জানিয়ে দিয়েছে তারা। এমন ঘোষণায় বিপাকে পড়েছে আয়োজক দেশ ভারত। সেদিন কী করবে ঈশান-সূর্যরা? তা নিয়েই চলছে এখন জল্পনা-কল্পনা।
তবে আইসিসির প্রোটোকল মেনে শ্রীলঙ্কা সফর করবে ভারত। এক বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা হয়েছিল ভারত ও পাকিস্তানের। ঠিক এক বছর পর আবারও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে সেই বহুল আলোচিত ম্যাচটি আর হচ্ছে না। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না পাকিস্তান। ম্যাচ না হলেও ওইদিন ঠিকই শ্রীলঙ্কায় উপস্থিত হতে হবে ভারতীয় টিম।
এবারের বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান সরকার রোববার রাতে তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেয় যে ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে। ফলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অর্থ হলো ১৫ ফেব্রুয়ারি সেদিন মাঠেই নামবে না পাকিস্তান।
অন্যদিকে, গ্রুপ পর্বে ভারতের একটি ম্যাচ বাদে বাকি সব ম্যাচ তাদের নিজ দেশেই অনুষ্ঠিত হওয়ার কথা। শুধু পাকিস্তানের বিপক্ষে খেলতেই শ্রীলঙ্কায় যাওয়ার সূচি ছিল ভারতের। এখন প্রশ্ন উঠেছে—পাকিস্তান ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার পর ভারত কী করবে?
এই প্রশ্নের জবাবে বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, ভারত তাদের নির্ধারিত সূচি অনুযায়ীই সব কার্যক্রম চালিয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘ভারত ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সব প্রোটোকল মেনে চলবে।’
তিনি আরও জানান, ম্যাচ ঘিরে টুর্নামেন্টের স্বাভাবিক আনুষ্ঠানিকতাও পালন করবে ভারতীয় দল। তিনি বলেন, ‘নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন, সংবাদ সম্মেলন এবং সময়মতো স্টেডিয়ামে উপস্থিত থাকবে দল। এরপর ম্যাচ রেফারির আনুষ্ঠানিকভাবে খেলা বাতিল ঘোষণার জন্য অপেক্ষা করা হবে।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। সূচি অনুযায়ী, এই তিন দলকে ভারতের বিপক্ষে খেলতে ভারতে এবং পাকিস্তানের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কায় যাতায়াত করতে হবে। ভারতের টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি হবে তারা। সেখান থেকেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল ভারতীয় দলের।
What's Your Reaction?