পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ, ৩১ জনের মৃত্যুতে যা বলছেন তারকারা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত শিয়াদের মসজিদ ইমামবাড়া খাদিজা আল-কুবরায় শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। ইসলামাবাদ জেলা প্রশাসনের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে শোক, নিন্দা ও প্রার্থনার বার্তা জানাতে শুরু করেন শোবিজ অঙ্গনের তারকারা। অভিনেত্রী নাদিয়া জামিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নিহতদের জন্য আল্লাহর রহমত কামনা করেন। অভিনেতা ওসমান খালিদ বাটও নিহত ও আহতদের জন্য দোয়া জানান। তবে তিনি একই সঙ্গে বলেন, শুধু প্রার্থনা যথেষ্ট নয়, এই ঘটনার জন্য জবাবদিহি নিশ্চিত করা জরুরি।আরও পড়ুনশাহরুখকে নিয়ে ‘ম্যায় হুঁ না ২’ নির্মাণের গুঞ্জননীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, নেটদুনিয়ায় প্রশংসিত অভিষেক রেডিও উপস্থাপক আনুশে আশরাফও নাদিয়া জামিলের মতোই নিহতদের জন্য দয়া ও রহমত কামনা করে বার্তা দিয়েছেন। অভিনেত্রী হুমাইমা মালিক এক পোস্টে জানান, যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সঙ্গে তার হৃদয় রয়েছে। তিনি আহতদের সুস্থতার জন্য এবং দেশের জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান। এ ছাড়া
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত শিয়াদের মসজিদ ইমামবাড়া খাদিজা আল-কুবরায় শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। ইসলামাবাদ জেলা প্রশাসনের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে শোক, নিন্দা ও প্রার্থনার বার্তা জানাতে শুরু করেন শোবিজ অঙ্গনের তারকারা।
অভিনেত্রী নাদিয়া জামিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নিহতদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।
অভিনেতা ওসমান খালিদ বাটও নিহত ও আহতদের জন্য দোয়া জানান। তবে তিনি একই সঙ্গে বলেন, শুধু প্রার্থনা যথেষ্ট নয়, এই ঘটনার জন্য জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
আরও পড়ুন
শাহরুখকে নিয়ে ‘ম্যায় হুঁ না ২’ নির্মাণের গুঞ্জন
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, নেটদুনিয়ায় প্রশংসিত অভিষেক
রেডিও উপস্থাপক আনুশে আশরাফও নাদিয়া জামিলের মতোই নিহতদের জন্য দয়া ও রহমত কামনা করে বার্তা দিয়েছেন।
অভিনেত্রী হুমাইমা মালিক এক পোস্টে জানান, যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সঙ্গে তার হৃদয় রয়েছে। তিনি আহতদের সুস্থতার জন্য এবং দেশের জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান।
এ ছাড়া অভিনেত্রী আইমান খান ও সংগীতশিল্পী আননূরাল খালিদসহ আরও কয়েকজন তারকা বিস্ফোরণের খবর শেয়ার করে আহতদের জন্য রক্তদানের আহ্বান জানিয়েছেন।
ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকী জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃতি এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক আলামতে এটি আত্মঘাতী হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণস্থল পুরোপুরি ঘিরে রাখা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সঙ্গে রাজধানীর পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
এদিকে পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরের পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।
উল্লেখ্য, এর তিন মাস আগেই ইসলামাবাদের জি-১১ এলাকার জেলা ও দায়রা জজ আদালত ভবনে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন।
এলআইএ
What's Your Reaction?