পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ-সংঘর্ষ

পাকিস্তানের করাচিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিন্ধু শাখার সাধারণ সম্পাদক ডা. মাসরুর সিয়ালসহ দলটির বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) করাচির আবদুল্লাহ হারুন রোডের ফোয়ারা চকের কাছে বিক্ষোভ সমাবেশ করতে জড়ো হলে পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন ইমরান খান। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। দলের প্রতিষ্ঠাতার কারাবন্দিত্বের তিন বছর পূর্তি উপলক্ষে এবং তার মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে পিটিআই। করাচির ফোয়ারা চকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পিটিআই কর্মীরাও পুলিশের দিকে পাথর নিক্ষেপ করেন। সংঘর্ষের পর গভর্নর হাউস, মেট্রোপোল হোটেল ও শহীদ কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এদিকে আশপাশের এলাকার দোকান

পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ-সংঘর্ষ

পাকিস্তানের করাচিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিন্ধু শাখার সাধারণ সম্পাদক ডা. মাসরুর সিয়ালসহ দলটির বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) করাচির আবদুল্লাহ হারুন রোডের ফোয়ারা চকের কাছে বিক্ষোভ সমাবেশ করতে জড়ো হলে পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন ইমরান খান। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

দলের প্রতিষ্ঠাতার কারাবন্দিত্বের তিন বছর পূর্তি উপলক্ষে এবং তার মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে পিটিআই।

করাচির ফোয়ারা চকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পিটিআই কর্মীরাও পুলিশের দিকে পাথর নিক্ষেপ করেন।

সংঘর্ষের পর গভর্নর হাউস, মেট্রোপোল হোটেল ও শহীদ কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে আশপাশের এলাকার দোকানপাটও বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।

পুলিশের এই অভিযানের নিন্দা জানিয়ে পিটিআইর সিন্ধু শাখার সভাপতি হালিম আদিল শেখ বলেন, সিন্ধু পুলিশ গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

যানজট নিরসনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

করাচির বিভিন্ন এলাকায় তীব্র যানজটের ঘটনায় সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বিষয়টি আমলে নিয়েছেন। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত আইজিপিকে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী বন্দরনগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন বলে তার মুখপাত্রের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

এছাড়া ট্রাফিক ডিআইজিকে ব্যক্তিগতভাবে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়ে মুরাদ আলী শাহ বলেন, যেকোনো পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।

দীর্ঘদিন ধরেই ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে আসছে পিটিআই। তবে চলতি বছরের শুরুতে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রী সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন নামে গুরুতর চোখের রোগে আক্রান্ত হওয়ার পর এ দাবিতে নতুন গতি আসে।

চিকিৎসার জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে একাধিকবার ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিশেষায়িত চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ইমরান খানকে স্থানান্তরের আবেদন করেছিল পিটিআই। তবে তার আইনজীবীদের করা আবেদন ইসলামাবাদ হাইকোর্ট খারিজ করে দিলে সেই অনুরোধও নাকচ হয়ে যায়।

সূত্র: জিও নিউজ

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow