পাকিস্তানে ঈদুল আজহা উদযাপন, মধ্যপ্রাচ্যে শান্তির প্রার্থনা

পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হয়েছে শান্তি ও স্থিতিশীলতার বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে। দেশজুড়ে মানুষ চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যের ক্রমাবনতিশীল সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করেছেন। দিনটি শুরু হয় মসজিদ ও ঈদগাহে বড় বড় ঈদের জামাতের মাধ্যমে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে পরিবারগুলো কোরবানির পশু জবাই করে আত্মীয়স্বজন ও দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করে এবং দিনজুড়ে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করে। দেশের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিশ্বজুড়ে সংঘাত ও মানবিক সংকটে থাকা মুসলমানদের কল্যাণ কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়। ঈদের খুতবায় আলেমরা ত্যাগ, ঐক্য ও সহমর্মিতার শিক্ষা তুলে ধরে তিন দিনের এই ধর্মীয় উৎসবে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং ফিল্ড মার্শাল আসিম মুনির দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তাদের বার্তায় বিশ্বাস, ত্যাগ, ঐক্য ও সহমর্মিতার ওপর গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে। প্রধানমন

পাকিস্তানে ঈদুল আজহা উদযাপন, মধ্যপ্রাচ্যে শান্তির প্রার্থনা

পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হয়েছে শান্তি ও স্থিতিশীলতার বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে। দেশজুড়ে মানুষ চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যের ক্রমাবনতিশীল সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করেছেন।

দিনটি শুরু হয় মসজিদ ও ঈদগাহে বড় বড় ঈদের জামাতের মাধ্যমে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে পরিবারগুলো কোরবানির পশু জবাই করে আত্মীয়স্বজন ও দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করে এবং দিনজুড়ে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করে।

দেশের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিশ্বজুড়ে সংঘাত ও মানবিক সংকটে থাকা মুসলমানদের কল্যাণ কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়। ঈদের খুতবায় আলেমরা ত্যাগ, ঐক্য ও সহমর্মিতার শিক্ষা তুলে ধরে তিন দিনের এই ধর্মীয় উৎসবে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং ফিল্ড মার্শাল আসিম মুনির দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তাদের বার্তায় বিশ্বাস, ত্যাগ, ঐক্য ও সহমর্মিতার ওপর গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, এই ঈদ হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর বিশ্বাস, ত্যাগ, সহমর্মিতা ও নিঃস্বার্থতার চিরন্তন মূল্যবোধের প্রতীক।

তিনি নাগরিকদের দরিদ্র ও অসহায় মানুষের কথা স্মরণ রাখতে, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এবং ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবসেবার মনোভাব জোরদার করার আহ্বান জানান।

এ ছাড়া তিনি ফিলিস্তিন ও ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের নিপীড়িত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, ঈদুল আজহা আল্লাহর প্রতি আনুগত্য, ধৈর্য, আন্তরিকতা ও ত্যাগের শিক্ষা দেয়। তিনি বলেন, প্রকৃত সফলতা সম্পদ বা ক্ষমতায় নয়, বরং তাকওয়া, মানবসেবা ও সহমর্মিতায় নিহিত।

পবিত্র হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। তিনি আরও বলেন, সে পূর্ণ মুমিন নয়, যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।

তিনি বলেন, এতিম, বিধবা, শ্রমিক, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের অন্তর্ভুক্ত না করলে কোরবানির ত্যাগ পূর্ণতা পায় না। পাশাপাশি তিনি জাতীয় ঐক্য, সহনশীলতা, সংলাপ, আইনের শাসন ও জনসেবার আহ্বান জানান।

অন্যদিকে, সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, ফিল্ড মার্শাল আসিম মুনির, বিমানবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী দেশের স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য দোয়া করেছে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তারা আরও জানায়, ঈদুল আজহা ত্যাগ, ঈমান ও ঐক্যের প্রতীক। একই সঙ্গে শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, তাদের আত্মত্যাগ দেশের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।

সূত্র: জিও নিউজ

এমএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow