পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, আমাদের দল ঘটনাস্থলে রয়েছে এবং আমরা হামলার কারণ যাচাই করছি। নিরাপত্তা সূত্র জানায়, মসজিদের গেটে নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে থামানোর পর সে নিজেকে বিস্ফোরণ ঘটায়। ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর মোট ১৬৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের ভেতরে রক্তাক্ত দেহ, ভাঙা কাচ ও ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে। ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। গত বছরের নভেম্বরেও ইসলামাবাদ জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন। এর আগে

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা হয়নি।

তিনি বলেন, আমাদের দল ঘটনাস্থলে রয়েছে এবং আমরা হামলার কারণ যাচাই করছি।

নিরাপত্তা সূত্র জানায়, মসজিদের গেটে নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে থামানোর পর সে নিজেকে বিস্ফোরণ ঘটায়।

ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর মোট ১৬৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের ভেতরে রক্তাক্ত দেহ, ভাঙা কাচ ও ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে।

ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন।

গত বছরের নভেম্বরেও ইসলামাবাদ জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন।

এর আগে ২০০৮ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে এক আত্মঘাতী হামলায় অন্তত ৬৩ জন নিহত এবং ২৫০ জনের বেশি মানুষ আহত হন।

সূত্র: জিও নিউজ, আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow