পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি বৈঠক, কারা থাকছেন প্রতিনিধিদলে?
পাকিস্তানের ইসলামাবাদে আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। চলমান সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই দেশই তাদের প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে এ বৈঠকে। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার নেতৃত্বে এ দলে থাকবেন আরও দুজন। তারা হলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গতকাল বুধবার (৮ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ‘যুদ্ধের একদম শুরু থেকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি এই যুদ্ধ সংক্রান্ত সব আলোচনায় সংশ্লিষ্ট ছিলেন এবং এখনও আছেন। সামনে ইসলামাবাদে যে সংলাপ শুরু হতে যাচ্ছে, সেখানেও তিনি মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন।’ এদিকে, বৈঠকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের আইএসএনএ নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করে
পাকিস্তানের ইসলামাবাদে আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। চলমান সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই দেশই তাদের প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে এ বৈঠকে।
বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার নেতৃত্বে এ দলে থাকবেন আরও দুজন। তারা হলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গতকাল বুধবার (৮ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, ‘যুদ্ধের একদম শুরু থেকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি এই যুদ্ধ সংক্রান্ত সব আলোচনায় সংশ্লিষ্ট ছিলেন এবং এখনও আছেন। সামনে ইসলামাবাদে যে সংলাপ শুরু হতে যাচ্ছে, সেখানেও তিনি মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন।’
এদিকে, বৈঠকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের আইএসএনএ নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়াও, বাঘের গালিবাফের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও থাকবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গতকাল বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে জানান, আলোচনার জন্য ১০ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলকে ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। পরবর্তীতে এ আলোচনা প্রস্তাবে সায় দেয় ইরান ও যুক্তরাষ্ট্র।
পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, এই আলোচনা ইরান প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে হবে। তবে দফাগুলো ঠিক কী কী, তা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে।
What's Your Reaction?