পাকিস্তান ‘অসাধারণভাবে ভালো’ করছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, পাকিস্তান বর্তমানে ‘অসাধারণভাবে ভালো’ করছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প আরও বলেন, “আপনাদের (পাকিস্তান) একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। সেখানে একজন দারুণ জেনারেল আছেন। একজন শক্তিশালী নেতা আছেন। তাঁদের দুজনকেই আমি খুবই সম্মান করি।” পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “আমি করতেও পারি। তবে আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো—খুবই ভালো।” সূত্র: আল জাজিরা।

পাকিস্তান ‘অসাধারণভাবে ভালো’ করছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, পাকিস্তান বর্তমানে ‘অসাধারণভাবে ভালো’ করছে।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প আরও বলেন, “আপনাদের (পাকিস্তান) একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। সেখানে একজন দারুণ জেনারেল আছেন। একজন শক্তিশালী নেতা আছেন। তাঁদের দুজনকেই আমি খুবই সম্মান করি।”

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “আমি করতেও পারি। তবে আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো—খুবই ভালো।”

সূত্র: আল জাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow