পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড় ও প্রচণ্ড বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। শুক্রবার দিনগত রাত সোয়া ৩টা থেকে বন্ধ থাকার পর শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৩টার পর পদ্মা নদী অঞ্চলে প্রচণ্ড ঝড় ও বাতাস শুরু হয়। সেই সঙ্গে বৃষ্টিও হয়। দুর্ঘটনা এড়ানোর জন্য কর্তৃপক্ষের নির্দেশে রাত সোয়া ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ভাষাসৈনিক গোলাম মাওলা, ইউটিলিটি (ছোট) ফেরি হাসনা হেনা, ৪ নম্বর ঘাটে রো রো ফেরি শাহ মখদুম, শাহ পরান, খান জাহান আলী, কে–টাইপ (মাঝারি) ফেরি কুমিল্লা এবং ৫ নম্বর ঘাটে রো রো ফেরি ভাষাশহীদ বরকত নোঙর করে ছিল। এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে ৪ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৭ নম্বর ঘাটে রো রো ফেরি এনায়েতপুরী, কে–টা

পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড় ও প্রচণ্ড বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। শুক্রবার দিনগত রাত সোয়া ৩টা থেকে বন্ধ থাকার পর শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৩টার পর পদ্মা নদী অঞ্চলে প্রচণ্ড ঝড় ও বাতাস শুরু হয়। সেই সঙ্গে বৃষ্টিও হয়। দুর্ঘটনা এড়ানোর জন্য কর্তৃপক্ষের নির্দেশে রাত সোয়া ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ সময় পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ভাষাসৈনিক গোলাম মাওলা, ইউটিলিটি (ছোট) ফেরি হাসনা হেনা, ৪ নম্বর ঘাটে রো রো ফেরি শাহ মখদুম, শাহ পরান, খান জাহান আলী, কে–টাইপ (মাঝারি) ফেরি কুমিল্লা এবং ৫ নম্বর ঘাটে রো রো ফেরি ভাষাশহীদ বরকত নোঙর করে ছিল।

পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে ৪ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৭ নম্বর ঘাটে রো রো ফেরি এনায়েতপুরী, কে–টাইপ ফেরি বাইগার ও ইউটিলিটি ফেরি বনলতা নোঙর করে ছিল। প্রায় চার ঘণ্টা পর সকাল সাতটার আগে ঝোড়ো বাতাসের গতি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দৌলতদিয়া প্রান্তে তিনটির মধ্যে গত বুধবার থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ৩ নম্বর ঘাট বন্ধ থাকায় কেবল ৪ ও ৭ নম্বর এই দুটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মাত্র দুটি ঘাট দিয়ে ঈদ–পরবর্তী সময়ে বিপুলসংখ্যক যানবাহন পারাপার কিছুটা বিঘ্নিত হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, ঝোড়ো বাতাসে কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়ায় - দৌলতদিয়া নৌরুটে শুক্রবার দিনগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে সকাল সাড়ে ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।

মো. সজল আলী/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow