পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী ‘কুমিল্লা’ নামের একটি ফেরিতে এ ঘটনা ঘটে। পরে ফেরিটি থামিয়ে ও ঘুরিয়ে ওই নারীকে উদ্ধারের চেষ্টা করা হলেও রাত পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ফেরির ভারপ্রাপ্ত মাস্টার আব্দুস ছাত্তার বলেন, পাটুরিয়া ৩ নম্বর ঘাট থেকে ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর মাঝনদীতে লাল বয়া এলাকায় পৌঁছালে যাত্রীদের কাছ থেকে জানতে পারেন, এক নারী ফেরির পেছন দিক থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। তবে তিনি নিজে ঘটনাটি দেখেননি। খবর পাওয়ার পরপরই ফেরিটি থামিয়ে ও ঘুরিয়ে ওই এলাকায় আলো ফেলে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু ওই নারীকে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ওই নারী ফেরিতে একাই ছিলেন। তার সঙ্গে অন্য কোনো যাত্রী বা স্বজন ছিলেন না বলে ফেরির অন্যান্য যাত্রীরা জানিয়েছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও নৌপুলিশকে জানানো হয়েছে। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ফেরি কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। নিখোঁজ নারীকে এখনো উদ্ধার করা সম্ভব হ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী ‘কুমিল্লা’ নামের একটি ফেরিতে এ ঘটনা ঘটে। পরে ফেরিটি থামিয়ে ও ঘুরিয়ে ওই নারীকে উদ্ধারের চেষ্টা করা হলেও রাত পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
ফেরির ভারপ্রাপ্ত মাস্টার আব্দুস ছাত্তার বলেন, পাটুরিয়া ৩ নম্বর ঘাট থেকে ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর মাঝনদীতে লাল বয়া এলাকায় পৌঁছালে যাত্রীদের কাছ থেকে জানতে পারেন, এক নারী ফেরির পেছন দিক থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। তবে তিনি নিজে ঘটনাটি দেখেননি। খবর পাওয়ার পরপরই ফেরিটি থামিয়ে ও ঘুরিয়ে ওই এলাকায় আলো ফেলে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু ওই নারীকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ওই নারী ফেরিতে একাই ছিলেন। তার সঙ্গে অন্য কোনো যাত্রী বা স্বজন ছিলেন না বলে ফেরির অন্যান্য যাত্রীরা জানিয়েছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও নৌপুলিশকে জানানো হয়েছে।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ফেরি কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। নিখোঁজ নারীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান চলছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় অভিযান পরিচালনায় কিছুটা বেগ পেতে হচ্ছে। আমাদের স্পিডবোট নিয়েও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে।
পাটুরিয়া ঘাট নৌ থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর নৌপুলিশের পক্ষ থেকে কার্যক্রম চালানো হচ্ছে। নিখোঁজ নারীকে উদ্ধারে সংশ্লিষ্টরা চেষ্টা করছেন।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসাইন বলেন, ফেরি থেকে ওই নারী নদীতে ঝাঁপ দিয়েছেন- এমন খবর পাওয়ার পর ফেরিটি ঘুরিয়ে খোঁজাখুঁজি করা হয়। পরে বিষয়টি নৌপুলিশকে জানানো হয়েছে।
তবে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া ঘাটে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে অবগত নই।
What's Your Reaction?