পাট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেডিপিসি: প্রতিমন্ত্রী

পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে সরকার। এ উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করছে জেডিপিসি। শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন জেডিপিসির কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী। জেডিপিসির কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, পণ্যের গুণগতমান উন্নয়ন, নতুন ডিজাইন প্রণয়ন এবং উদ্যোক্তা তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদা বিবেচনায় জেডিপিসিকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা

পাট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেডিপিসি: প্রতিমন্ত্রী

পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে সরকার। এ উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করছে জেডিপিসি।

শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন জেডিপিসির কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

জেডিপিসির কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, পণ্যের গুণগতমান উন্নয়ন, নতুন ডিজাইন প্রণয়ন এবং উদ্যোক্তা তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদা বিবেচনায় জেডিপিসিকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ সময় জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow