পাথরঘাটায় আবাসিক হোটেলে অভিযান, আটক ১
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তৎপরতা রোধে পাথরঘাটা উপজেলায় আবাসিক হোটেলগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার রাত ৮টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী, থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে পাথরঘাটা উপজেলার বিভিন্ন আবাসিক হোটেল, রেস্ট হাউস ও বোর্ডিং—যার মধ্যে আবাসিক হোটেল জয়, সোনালী, ডায়মন্ড ও আকাশ—এ তল্লাশি চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) পাথরঘাটা ওমর ফারুক ফাহাদ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল ব্যানার্জি। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দল বা স্বার্থান্বেষী মহল যেন বহিরাগত বা চিহ্নিত সন্ত্রাসীদের ব্যবহার করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে—সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হোটেল সোনালী থেকে মাদকাসক্ত সন্দেহে মো. আনছার আলী নামে একজনকে আটক করা হয়। যানাযায় মো. আ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তৎপরতা রোধে পাথরঘাটা উপজেলায় আবাসিক হোটেলগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার রাত ৮টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী, থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে পাথরঘাটা উপজেলার বিভিন্ন আবাসিক হোটেল, রেস্ট হাউস ও বোর্ডিং—যার মধ্যে আবাসিক হোটেল জয়, সোনালী, ডায়মন্ড ও আকাশ—এ তল্লাশি চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) পাথরঘাটা ওমর ফারুক ফাহাদ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল ব্যানার্জি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দল বা স্বার্থান্বেষী মহল যেন বহিরাগত বা চিহ্নিত সন্ত্রাসীদের ব্যবহার করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে—সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে হোটেল সোনালী থেকে মাদকাসক্ত সন্দেহে মো. আনছার আলী নামে একজনকে আটক করা হয়।
যানাযায় মো. আনছার আলীর বাড়ি, বানিয়াপাড়া, জয়পুরহাট। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানান, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
What's Your Reaction?