পাথরঘাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিশ্ব সমুদ্র দিবস উপলে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বলেশ্বর নদীর তীরবর্তী রুহিতা সমুদ্র সৈকতে সমুদ্র দূষণ, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য রোধে শতাধিক নারী-পুরুষদের মধ্যে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায আমরা (ধরা), বাংলাদেশ জীববৈচিত্র্য সংরণ ফেডারেশন ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোনের আয়োজনে বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন, আরাফাত রহমান,শফিকুল ইসলাম খোকন, জাকির মুন্সি ও ইব্রাহিম হোসেন। পরে নদীর পাড়ে প্লাস্টিক পলিথিন বর্জ্য অপসারণ করেন। পরিবেশকর্মী আরাফাত রহমান বলেন, সমুদ্রের পানি ও সম্পদ মানবজাতির অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমুদ্রকে দূষণমুক্ত রাখতে এবং এর জীববৈচিত্র্য সংরণে সবাইকে এগিয়ে আসতে হবে। উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, পরিবারের প্রধান যেমন সম্পদ অর্জন করে সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তেমনি প্রাকৃতিক সম্পদ সৃষ্টিকর্তাও মানব কল্যাণের জন্য অনেক সম্পদ দিয়েছেন। কিন্তু এই সম্পদ যেমন আমাদের ব্যাবহারের জন্য তেমনি আমাদের জীবন-জীবিকার জন্যও। সমুদ্র শুধু প্রকৃতির একটি অংশ নয়; এটি অর্থনৈতিক স

পাথরঘাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিশ্ব সমুদ্র দিবস উপলে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বলেশ্বর নদীর তীরবর্তী রুহিতা সমুদ্র সৈকতে সমুদ্র দূষণ, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য রোধে শতাধিক নারী-পুরুষদের মধ্যে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায আমরা (ধরা), বাংলাদেশ জীববৈচিত্র্য সংরণ ফেডারেশন ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোনের আয়োজনে বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন, আরাফাত রহমান,শফিকুল ইসলাম খোকন, জাকির মুন্সি ও ইব্রাহিম হোসেন। পরে নদীর পাড়ে প্লাস্টিক পলিথিন বর্জ্য অপসারণ করেন।

পরিবেশকর্মী আরাফাত রহমান বলেন, সমুদ্রের পানি ও সম্পদ মানবজাতির অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমুদ্রকে দূষণমুক্ত রাখতে এবং এর জীববৈচিত্র্য সংরণে সবাইকে এগিয়ে আসতে হবে।

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, পরিবারের প্রধান যেমন সম্পদ অর্জন করে সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তেমনি প্রাকৃতিক সম্পদ সৃষ্টিকর্তাও মানব কল্যাণের জন্য অনেক সম্পদ দিয়েছেন। কিন্তু এই সম্পদ যেমন আমাদের ব্যাবহারের জন্য তেমনি আমাদের জীবন-জীবিকার জন্যও। সমুদ্র শুধু প্রকৃতির একটি অংশ নয়; এটি অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

সমুদ্রের বিপুল সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তাই অন্যান্য সম্পদের মতো সমুদ্র সম্পদও আমাদের রা করতে হবে, টিকিয়ে রাখতে হবে, দূষণমুক্ত রাখতে হবে। এেে ত্র সরকারি এবং বেসরকারিভাবে এগিয়ে আসতে হবে, তেমনি ব্যক্তি উদ্যোগেও। তাহলেই মানবসভ্যতা যেমন টিকে থাকবে, তেমনি জীবিকার জন্য সমুদ্রও রাখা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow