পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে হুবা (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) বিকালে উপজেলার ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত হুবা ওই এলাকার হাসিরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, ঘরের ভেতরে শিশুটিকে গোসল করানো হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে পাশেই রাখা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায়। বয়স কম হওয়ায় নিজে থেকে উঠে আসতে না পেরে পানির নিচে আটকে থাকে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে এর আগেই শিশুটির মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে গিয়ে শিশুর স্বজনদের কাউকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তানভীর হাসান তানু/কেএইচকে/এমএস
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে হুবা (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) বিকালে উপজেলার ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুবা ওই এলাকার হাসিরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, ঘরের ভেতরে শিশুটিকে গোসল করানো হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে পাশেই রাখা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায়। বয়স কম হওয়ায় নিজে থেকে উঠে আসতে না পেরে পানির নিচে আটকে থাকে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে এর আগেই শিশুটির মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে গিয়ে শিশুর স্বজনদের কাউকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
তানভীর হাসান তানু/কেএইচকে/এমএস
What's Your Reaction?