পানি ও বিদ্যুতের অপচয় রোধে ঢাবিতে ছাত্রদলের ক্যাম্পেইন

পানি ও বিদ্যুতের অপচয় রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে ছাত্রদল। রোববার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, মধুর ক্যান্টিন, কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, টিএসসি ও ভিসি চত্বরসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের উদ্যোগে হওয়া এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পানি ও বিদ্যুতের অপচয় কমাতে শিক্ষার্থীদের সচেতন করা । ক্যাম্পেইন বিতরণ করা লিফলেটে অপ্রয়োজনে পানির কল বন্ধ রাখা, লাইট ও ফ্যান অপ্রয়োজনে না চালানো, কক্ষ ত্যাগের সময় সুইচ বন্ধ রাখা এবং পরিমিত পানি ব্যবহারের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ বিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, চলমান বৈশ্বিক সংকটের এই সময়ে আমরা এক সন্ধিক্ষণের মুখোমুখি আজ। অথচ আমাদের দৈনন্দিন অভ্যাসের ছোট ছোট অপচয় রোধ করতে পারলে পানি ও বিদ্যুতের সংকট কমে আসবে। সামান্য সচেতনতা আর অভ্যাসের ছোট পরিবর্তনই এনে দিতে পারে বড় সাশ্রয়। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে সচেতন হই। অপচয় নয়, সাশ্রয় হোক

পানি ও বিদ্যুতের অপচয় রোধে ঢাবিতে ছাত্রদলের ক্যাম্পেইন

পানি ও বিদ্যুতের অপচয় রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে ছাত্রদল।

রোববার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, মধুর ক্যান্টিন, কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, টিএসসি ও ভিসি চত্বরসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের উদ্যোগে হওয়া এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পানি ও বিদ্যুতের অপচয় কমাতে শিক্ষার্থীদের সচেতন করা ।

ক্যাম্পেইন বিতরণ করা লিফলেটে অপ্রয়োজনে পানির কল বন্ধ রাখা, লাইট ও ফ্যান অপ্রয়োজনে না চালানো, কক্ষ ত্যাগের সময় সুইচ বন্ধ রাখা এবং পরিমিত পানি ব্যবহারের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, চলমান বৈশ্বিক সংকটের এই সময়ে আমরা এক সন্ধিক্ষণের মুখোমুখি আজ। অথচ আমাদের দৈনন্দিন অভ্যাসের ছোট ছোট অপচয় রোধ করতে পারলে পানি ও বিদ্যুতের সংকট কমে আসবে। সামান্য সচেতনতা আর অভ্যাসের ছোট পরিবর্তনই এনে দিতে পারে বড় সাশ্রয়। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে সচেতন হই। অপচয় নয়, সাশ্রয় হোক আমাদের অভ্যাস। 

এই সচেতনতামূলক ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, সহ-সাধারণ সম্পাদক ইউছুফ ফরহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সদস্য মোহাম্মদ রফিকউল্লাহ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow