পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলা থানার ঢাকা-পাবনা মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান। আরও পড়ুন ময়মনসিংহ / ধসে পড়া বেইলি সেতুর বিকল্প কাঠের সেতু, ভারী যান চলাচল বন্ধ নিহতের একজন সাঁথিয়া উপজেলার মাহমুদপুরের বৃদ্ধা বুলি খাতুন। নিহত চালক ও আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়ার মাহমুদপুর এলাকার বৃদ্ধা বুলি খাতুনের স্বজন কেয়া খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। একটি মাইক্রোবাসে করে ওই মরদেহ নিয়ে রাজশাহী থেকে সাঁথিয়ায় ফিরছিলেন তারা। পথিমধ্যে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে অপরদিক থেকে আসা পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মাইক্রোবাসের চালক ও বুলি খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দে

পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলা থানার ঢাকা-পাবনা মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান।

নিহতের একজন সাঁথিয়া উপজেলার মাহমুদপুরের বৃদ্ধা বুলি খাতুন। নিহত চালক ও আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়ার মাহমুদপুর এলাকার বৃদ্ধা বুলি খাতুনের স্বজন কেয়া খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। একটি মাইক্রোবাসে করে ওই মরদেহ নিয়ে রাজশাহী থেকে সাঁথিয়ায় ফিরছিলেন তারা। পথিমধ্যে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে অপরদিক থেকে আসা পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মাইক্রোবাসের চালক ও বুলি খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান বলেন, বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। তাদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। বাসের চালককে পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা কবলিত দুটি যানই পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow