পাবনা-৩: ঘোড়া ‘খেয়েছে’ ধানের শীষ, ফসল উঠল জামায়াতের পাল্লায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশেষে বহুল আলোচিত পাবনা-৩ আসনে ‘ঘোড়ায় খেয়ে গেছে’ ধানের শীষ। আর তাতে বিজয়ের ফসল উঠেছে দাঁড়িপাল্লায়। এই ফলাফল পাবনা-৩ আসনের নির্বাচনি ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিয়ে। এবারই প্রথম নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন জামায়াতের প্রার্থী। ফলাফল ঘোষণার পর থেকে পাবনা-৩ আসন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে তা রকেট সায়েন্স নয়। আগে থেকেই এমন আভাস ছিল। কেন্দ্রভিত্তিক ফলাফল এবং ভোটার, বিজয়ী-পরাজিত প্রার্থীদের সঙ্গে কথা বলে সার্বিক পর্যালোচনায় দেখা যাচ্ছে,