পাম্পে তেল নিতে এসে গ্রেফতার একা‌ধিক মামলার আসামি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন একাধিক মামলার আসামি। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা পাম্পে তেল নিতে এলে তাকে আটক করে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম রবিউল ইসলাম রনি। তিনি উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডলকে হত্যাচেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে চলতি বছরের ১৩ জানুয়ারি বিকেলে একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেনকে পথরোধ করে রনিসহ ৪-৫ জন হামলা চালান। এসময় হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে আহত আমজাদকে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আমজাদের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে নাগেশ্বরী থানায় রবিউল ইসলাম রনি, খাইরুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লাহিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে

পাম্পে তেল নিতে এসে গ্রেফতার একা‌ধিক মামলার আসামি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন একাধিক মামলার আসামি।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা পাম্পে তেল নিতে এলে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম রবিউল ইসলাম রনি। তিনি উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডলকে হত্যাচেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে চলতি বছরের ১৩ জানুয়ারি বিকেলে একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেনকে পথরোধ করে রনিসহ ৪-৫ জন হামলা চালান। এসময় হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে আহত আমজাদকে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আমজাদের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে নাগেশ্বরী থানায় রবিউল ইসলাম রনি, খাইরুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লাহিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোক্তার হোসেনের করা মামলায় রবিউল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তার বিরুদ্ধে চেয়ারম্যানকে হত্যাচেষ্টাসহ আরও দুটি মামলা রয়েছে বলে জানান ওসি।

রোকনুজ্জামান মানু/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow