‘পারমাণবিক বোমা অর্জন ছাড়া ইরানের কোনো বিকল্প নেই’

পরিবর্তিত বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দেশের বিরুদ্ধে সামরিক হুমকি দূর করতে ইরানের পারমাণবিক বোমা অর্জন করা ছাড়া অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ। রোববার প্রকাশিত এক মন্তব্যধর্মী প্রতিবেদনে ফার্স নিউজ দাবি করে, ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা (নিউক্লিয়ার ডিটারেন্স) অর্জন করা জরুরি। তাদের মতে, এ ধরনের সক্ষমতা দেশটিকে প্রয়োজনীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা দেবে, যার ফলে অন্যান্য বিরোধ ও সংকট আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা অর্জনের পরই ইরান আন্তর্জাতিক আলোচনায় “সঠিক অবস্থান” থেকে অংশ নিতে পারবে। ফার্স নিউজের ভাষ্য অনুযায়ী, সামরিক হুমকিমুক্ত পরিবেশ নিশ্চিত হলে কূটনৈতিক আলোচনা আরও কার্যকর হতে পারে। আইআরজিসি-ঘনিষ্ঠ এই গণমাধ্যম আরও দাবি করে, পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। এর ফলে ভবিষ্যতে সম্ভাব্য কোনো সংঘাতের পরিধি ও তীব্রতা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলেও মন্তব্য করা হয়। তবে ফার্স নিউজ

‘পারমাণবিক বোমা অর্জন ছাড়া ইরানের কোনো বিকল্প নেই’

পরিবর্তিত বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দেশের বিরুদ্ধে সামরিক হুমকি দূর করতে ইরানের পারমাণবিক বোমা অর্জন করা ছাড়া অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ।

রোববার প্রকাশিত এক মন্তব্যধর্মী প্রতিবেদনে ফার্স নিউজ দাবি করে, ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা (নিউক্লিয়ার ডিটারেন্স) অর্জন করা জরুরি। তাদের মতে, এ ধরনের সক্ষমতা দেশটিকে প্রয়োজনীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা দেবে, যার ফলে অন্যান্য বিরোধ ও সংকট আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ সৃষ্টি হবে।

প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা অর্জনের পরই ইরান আন্তর্জাতিক আলোচনায় “সঠিক অবস্থান” থেকে অংশ নিতে পারবে। ফার্স নিউজের ভাষ্য অনুযায়ী, সামরিক হুমকিমুক্ত পরিবেশ নিশ্চিত হলে কূটনৈতিক আলোচনা আরও কার্যকর হতে পারে।

আইআরজিসি-ঘনিষ্ঠ এই গণমাধ্যম আরও দাবি করে, পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। এর ফলে ভবিষ্যতে সম্ভাব্য কোনো সংঘাতের পরিধি ও তীব্রতা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলেও মন্তব্য করা হয়।

তবে ফার্স নিউজের এই মন্তব্য ইরান সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

সূত্র: Fars News Agency,

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow