পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে, এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। বৃহস্পতিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের হামলার শিকার ফোরডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট, নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে আইএইএ পরিদর্শকদের প্রবেশ বা পরিদর্শনের কোনো অধিকার নেই। তিনি জানান, বর্তমানে আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার কেবল দুটি স্থাপনায় সীমাবদ্ধ, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তেহরান গবেষণা চুল্লি। গালিবাফ আরও বলেন, এসব স্থাপনায় আইএইএ-র প্রবেশ নিষিদ্ধ করতে ইরানের পার্লামেন্ট ইতোমধ্যে একটি আইন পাস করেছে। পাশাপাশি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদেও এ বিষয়ে একটি সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর আগে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছিলেন, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আওতায় সংস্থাটির পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করে পরিদর্শন করতে হবে।

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে, এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। বৃহস্পতিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের হামলার শিকার ফোরডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট, নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে আইএইএ পরিদর্শকদের প্রবেশ বা পরিদর্শনের কোনো অধিকার নেই। তিনি জানান, বর্তমানে আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার কেবল দুটি স্থাপনায় সীমাবদ্ধ, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তেহরান গবেষণা চুল্লি। গালিবাফ আরও বলেন, এসব স্থাপনায় আইএইএ-র প্রবেশ নিষিদ্ধ করতে ইরানের পার্লামেন্ট ইতোমধ্যে একটি আইন পাস করেছে। পাশাপাশি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদেও এ বিষয়ে একটি সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর আগে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছিলেন, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আওতায় সংস্থাটির পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করে পরিদর্শন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই তারা সেখানে যেতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow