পারস্য উপসাগরে বিদেশি জাহাজ জব্দ করল ইরান
পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিদেশি ওই দুই জাহাজ জব্দ করা হয়েছে। খবর মেহের নিউজের। বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী দুটি জাহাজ জব্দ করে। ওই দুই জাহাজ করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে। তবে জাহাজ দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করে সেগুলো জব্দ করা হয়। জাহাজ দুটিতে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি ছিল। জাহাজে থাকা ১৫ জন বিদেশি নাবিককে ইরানের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।
পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিদেশি ওই দুই জাহাজ জব্দ করা হয়েছে। খবর মেহের নিউজের।
বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী দুটি জাহাজ জব্দ করে। ওই দুই জাহাজ করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে।
তবে জাহাজ দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।
আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করে সেগুলো জব্দ করা হয়।
জাহাজ দুটিতে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি ছিল। জাহাজে থাকা ১৫ জন বিদেশি নাবিককে ইরানের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।
What's Your Reaction?