পারস্য উপসাগরে সামরিক মহড়ার কোনো পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (রেভল্যুশনারি গার্ডস) কোনো সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে না। রোববার (২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন। এর আগে চলতি সপ্তাহে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ১ ও ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালিতে সরাসরি গুলি চালিয়ে সামরিক মহড়া পরিচালনা করবে। তবে এ বিষয়ে ইরানি কর্মকর্তা বলেন, ওই এলাকায় রেভল্যুশনারি গার্ড বাহিনীর কোনো সামরিক মহড়ার পরিকল্পনা ছিল না এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলো ছিল গণমাধ্যমের ভুল তথ্য। এর আগে যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। রোববার আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন, আমেরিকা আক্রমণ করলে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে। আমেরিকা

পারস্য উপসাগরে সামরিক মহড়ার কোনো পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (রেভল্যুশনারি গার্ডস) কোনো সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে না। রোববার (২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন।

এর আগে চলতি সপ্তাহে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ১ ও ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালিতে সরাসরি গুলি চালিয়ে সামরিক মহড়া পরিচালনা করবে।

তবে এ বিষয়ে ইরানি কর্মকর্তা বলেন, ওই এলাকায় রেভল্যুশনারি গার্ড বাহিনীর কোনো সামরিক মহড়ার পরিকল্পনা ছিল না এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলো ছিল গণমাধ্যমের ভুল তথ্য।

এর আগে যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

রোববার আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন, আমেরিকা আক্রমণ করলে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে। আমেরিকানদের জানা উচিত যে তারা যদি যুদ্ধ শুরু করে, তাহলে এবার আঞ্চলিক যুদ্ধ শরু হবে।

অন্যদিকে ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তীব্র উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে অগ্রগতি হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই তথ্য জানান।

আলী লারিজানি এক পোস্টে লিখেছেন, গণমাধ্যমের সৃষ্ট ‘মিথ্যা যুদ্ধাবস্থার’ বিপরীতে আলোচনার কাঠামো গঠনের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। তবে তিনি আলোচনার এই সম্ভাব্য ফ্রেমওয়ার্ক নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

সূত্র: রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow