পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

কুমিল্লার চৌদ্দগ্রামে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত আবদুল মোতালেব উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামের আবদুল হকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী ওমর হাসান। এর আগে, বৃহস্পতিবার রাতে আবদুল মোতালেবের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাছৌ গ্রামের এক প্রতিবেশীর পারিবারিক অনুষ্ঠানের জায়গা না থাকায় ব্যবসায়ী আবদুল মোতালেবের বাড়ির উঠানে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানের তদারকি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে গুণবতী মাদ্রাসা মোড়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার, মরহুমের মামা চট্টগ্রামের ঠিকাদার নুরুল

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

কুমিল্লার চৌদ্দগ্রামে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মৃত আবদুল মোতালেব উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামের আবদুল হকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী ওমর হাসান। এর আগে, বৃহস্পতিবার রাতে আবদুল মোতালেবের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাছৌ গ্রামের এক প্রতিবেশীর পারিবারিক অনুষ্ঠানের জায়গা না থাকায় ব্যবসায়ী আবদুল মোতালেবের বাড়ির উঠানে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানের তদারকি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকালে গুণবতী মাদ্রাসা মোড়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার, মরহুমের মামা চট্টগ্রামের ঠিকাদার নুরুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow