পারিবারিক কলহে স্বামীর এ কী হাল, স্ত্রীর আত্মসমর্পণ
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৩১ মার্চ) গভীর রাতে টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি রকি মিয়া (৩০) পেশায় একজন অটোরিকশাচালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে রাতের কোনো এক সময় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর বিশেষ অঙ্গে আঘাত করেন। এতে রকি মিয়া গুরুতর আহত হন। ঘটনার পরপরই ওই নারী টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং পুরো ঘটনার কথা পুলিশকে জানান। পরে গুরুতর অবস্থায় রকি মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৩১ মার্চ) গভীর রাতে টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি রকি মিয়া (৩০) পেশায় একজন অটোরিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে রাতের কোনো এক সময় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর বিশেষ অঙ্গে আঘাত করেন। এতে রকি মিয়া গুরুতর আহত হন।
ঘটনার পরপরই ওই নারী টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং পুরো ঘটনার কথা পুলিশকে জানান। পরে গুরুতর অবস্থায় রকি মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?